বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আমিরাতের সব বিমান বন্দর দিয়ে প্রবেশের অনুমতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার

সংযুক্ত আরব আমিরাতের বৈধ রেসিডেন্সি ভিসাধারীরা আমিরাতে সব বিমান বন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন। গতকাল বুধবার থেকে এ সুযোগ দিয়েছে দেশটির সরকার।

সে অনুযায়ী গতকালের পর থেকে বৈধ রেসিডেন্সিদের আমিরাতে ঢুকতে আইসিএ বা ফেডারেল কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না। যদিও করোনাভাইরাসের কারণে গত ৬ মাসে যারা দেশে ফিরেছেন, তাদের ফের আমিরাতে প্রবেশে যে সময় অতিবাহিত হয়েছে; তারা কীভাবে ফিরবেন- তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ সমস্যার সমাধানে একটি ওয়েবসাইট চালু করেছে আমিরাত সরকার। https://uaeentry.ica.gov.ae : এই সাইটে তাৎক্ষণিকভাবে যাচাইয়ের জন্য অভিবাসীদের পাসপোর্ট নম্বর, এমিরেটস আইডি নাম্বার, জাতীয়তা এবং পাসপোর্টের ধরন লিখলে জানা যাবে প্রবাসীরা আমিরাতে নতুন কোনো ভিসা ছাড়া ঢুকতে পারবেন কী না।

ওয়বসাইটটিতে প্রয়োজনীয় তথ্য দেওয়া হলে বৈধ ভিসাধারীকে একটি বার্তা দেওয়া হবে। এতে তাকে আমিরাতে প্রবেশের জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ফিরতি বার্তায় আবেদকারী জানতে পারবেন তিনি আমিরাতের টিকিট কিনতে পারবেন কী না। প্রবাসীদের টিকিট বুকিংয়ের আগে তাদের ভ্রমণের নথির সত্যতা যাচাই করতে প্ল্যাটফর্মটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

১২ বছরের কম বয়সী শিশু এবং হালকা থেকে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি ব্যতীত বাকী সব যাত্রীকে আমিরাত সরকার অনুমোদিত ল্যাব থেকে করোনা পরীক্ষা করে ৯৬ ঘণ্টা সময়সীমার মধ্যে নেগেটিভ সনদ নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে অন্যথায় সনদ গ্রহণযোগ্য হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com