বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

অনুমতির ৫ মাস পর পাপিয়ার রিমান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২২৯ বার

এক মামলায় আদালত অনুমতি দেওয়ার পাঁচ মাস পর শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে আজ শুক্রবার এই দম্পতিকে কারাগারে পাঠান ঢাকার একজন মহানগর হাকিম।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন রিমান্ড শেষ হওয়ায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে পাপিয়া, তার স্বামী সুমন এবং তাদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে গ্রেপ্তার করে র‌্যাব। সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান রুপি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১১ মার্চ বিমানবন্দর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা এই আইনের মামলায় পাপিয়া ও তার স্বামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই দিন শেরেবাংলা নগর থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিন রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা মাহমুদুর রহমান অসুস্থ থাকায় তার জায়গায় এসআই আশ্রাব আলী শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনিই আবেদনটি শুনানি করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর বিচারিক হাকিম মাসুদ-উর-রহমান আলোচিত এই দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com