বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

আগামী ১ বছরে যেসব সিরিজ খেলা হবে না সাকিবের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৮১ বার

সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা। তাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল অনেকটাই লবণ ছাড়া তরকারির মতো!

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন রাখায় আইসিসি গতকাল মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল। তবে সাকিব দোষ স্বীকার করায় শর্ত সাপেক্ষে এক বছরের শাস্তি স্থগিত করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

নিষেধাজ্ঞার কারণে সাকিব এই একটি বছর বেশ কয়েকটি সিরিজ খেলতে পারবেন না। পাঠকদের জন্য সেই ম্যাচগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হলো-

আগামী মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। নিষেধাজ্ঞার কারণে সাকিব খেলতে পারবেন না ভারতের সঙ্গে কোনো ম্যাচ।

২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর (সম্ভাব্য), একই বছর ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, ওই বছরের মার্চে রয়েছে জিম্বাবুয়ে সিরিজ।

এ ছাড়া ২০২০ সালের মে-জুনে রয়েছে আয়ারল্যান্ড সফর। জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফর, নিউজিল্যান্ড সিরিজ রয়েছে আগস্ট-সেপ্টেম্বরে। এ ছাড়া অক্টোবরে আবারও রয়েছে নিউজিল্যান্ড সফর।

তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে যাচ্ছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী বছরের ২৯ অক্টোবর। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সাকিবের সামনে। তবে বাস্তব চিন্তা করলে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।

সবকিছু ঠিকঠাক থাকলে ও নিজের ফিটনেস ধরে রাখলে আগামী বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে সাকিব আল হাসানের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com