বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৭১ বার

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মাস আগে হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের দ্বিতীয় রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক দুর্বলতা ও অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার ফুসফুসের সংক্রমণসহ নিউমোনিয়া ধরা পড়ে।’

ডা. সাইফুল আরও জানান, অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিকাল ৩টায় আব্দুর রহমানের মৃত্যু হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান। তার স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com