রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসিদের কোচ হচ্ছেন বার্সার সাবেক ফুটবলার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩২৮ বার

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন আর থাকছেন না। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেতিয়েনকে বরখাস্তের পর নতুন কোচ কে হবেন, তাও ঠিক করে ফেলেছে বার্সা বোর্ড।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, বার্সার সাবেক খেলোয়াড় বর্তমানে নিজ দেশ নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানকে আগামী মৌসুমের জন্য নিয়োগ দেবে বোর্ড।

এই সপ্তাহেই সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। কোম্যান নেদারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে কাতালানদের দায়িত্ব নেবেন। এর আগে জানুয়ারিতে ভালভার্দের জায়গায় কোম্যানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন তিনি রাজি হননি। এরপরই বার্সা নিয়োগ দেয় সেতিয়েনকে।

সেতিয়েন ন্যু ক্যাম্পে সাত মাস না কাটাতেই চাকরি হারান। লা লীগাতে এবার বাজে পারফর্মেন্স করেন মেসিরা। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সা। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বায়ার্নের কাছে হজম করতে হয় ৮ গোল, যা বার্সার ইতিহাসে বড় লজ্জাজনক ঘটনা। ১২ বছরের মধ্যে এই প্রথম কোনো মৌসম বার্সা কোনো ট্রফিই জিততে পারেনি।

কোম্যান ছাড়া পচেত্তিনোকে নিয়ে আলোচনা হয়েছিল। তবে বার্সার কিছু বোর্ড মেম্বার রাজি না হওয়াতে কোম্যানই শেষ পর্যন্ত কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যান। তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে নেদারল্যান্ডসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোম্যান ১৯৮৯-৯০ মৌসুমে বার্সায় যোগ দেন। ৯৩-৯৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল স্কোরার (৮) হন। সেবার বার্সা ফাইনালের মিলানের কাছে ৪-০ গোলে হেরে রানার্স আপ হয়। ১৯৯৫ সালে তিনি বার্সা ছাড়েন। এরপর ৯৭-৯৮ মৌসুমে তিনি বার্সার সহকারী কোচ হিসেবে যোগ দেন। এরপর একেএকে ভিতেসে, আয়াক্স ও বেনিফিকা, ভ্যালেনেসিয়াসহ ৯টি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন। সর্বশেষ এখন নিজের দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com