বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনায় ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩২৬ বার

ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার সিএমএইচে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালের দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৩ আগস্ট থেকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ রুবেলের বাবা। সমস্যা জটিল হওয়ায় ছিলেন আইসিইউতে।

বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুবেল নিজেও। তবে তিনি সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারালেন তার বাবা।

২০০৮ সালে প্রথম জাতীয় দলের হয়ে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে থিতু করেতে পারেননি রুবেল। তবে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে এখন নিয়মিত মুখ। গত বছর মস্তিষ্কের টিউমারের সার্জারি করে অনেকদিন খেলার বাইরে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com