শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সুশান্তের মৃত্যু : নাটের গুরু রিয়ার ‘দুই বাবা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৯৭ বার

সুশান্তের মৃত্যু নিয়ে চলছে সিবিআই তদন্ত। এর মধ্যেই অভিনেতার জিম ইন্সট্রাক্টর সুনীল শুক্লা ‘টাইমস নাও’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “রিয়া চক্রবর্তীর ‘দুই বাবা’ই সুশান্ত হত্যার জাল বুনেছিলেন। তারাই আসল নাটের গুরু।”

সুনীল তার বক্তব্যের পক্ষে বলেন, “রিয়ার প্রথম বাবা চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও ‘সুগার ড্যাডি’ মহেশ ভাট মিলেই এই হত্যার জাল বিছিয়েছেন। রিয়ার প্রথম বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকি ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরও কেউ তাকে রোজ ওষুধ দিতেন। তখন তো রান্নার লোক নীরাজ, সিদ্ধার্থ পাঠানি আর পরিচালক দীপেশ বাড়িতে থাকত। তা হলে?”

একের পর এক প্রশ্নও তৈরি হচ্ছে- যার সমাধান খুঁজছে সিবিআই। সুনীল জানান, সুশান্তের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সুশান্ত জিম করতেন আর মাল্টিভিটামিন খেতেন। তার মৃত্যু যে সাধারণ নয়, এ বিষয়ে তিনি নিশ্চিত।

এর মধ্যে গতকালই সিবিআইয়ের একটি দল মুম্বাইয়ের কুপার হাসপাতালে যায়। যেখানে সুশান্তের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছিল। হাসপাতালের ডিন ও যে কয়েকজন চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন, তাদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

অন্যদিকে সুশান্তের তুতো ভাই ও বিজেপি নেতা বাবলু গতকাল অভিযোগ করেন, তার ভাইয়ের মৃত্যুর পেছনে কয়েকজন ডাক্তারও জড়িত আছেন। তার অভিযোগ, সুশান্তের কাছের দুই বন্ধু সিদ্ধার্থ ও সন্দীপও এই ‘চক্রান্তে’ জড়িত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com