বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

অনুষ্ঠানে অতিথিদের পাতে গাঁজা মেশানো কেক, তারপর…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪৫০ বার

গত আগস্ট মাসে জার্মানির রস্টক শহরে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর শোকাহতরা স্থানীয় একটি রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন। সেখানে তাদের ভুল করে গাঁজা মেশানো কেক খাওয়ানো হয়। এতে অন্তত ১৩ জন অসুস্থ হয়ে পড়েছিলেন।

মঙ্গলবার পুলিশ জানায়, গত আগস্ট মাসের এই ঘটনায় সদ্য বিধবা হওয়া নারীও অসুস্থ হয়ে পড়েন। আহতদের মধ্যে একজনকে রেস্তোরাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায়, অতিথিদের জন্য কেক তৈরি করে রেখেছিলেন রেস্টুরেন্টের বেকারি বিভাগের প্রধানের ১৮ বছর বয়সী মেয়ে। সেই কেক তৈরির পাশাপাশি ঐ মেয়ে নিজের জন্যও গাঁজা মেশানো একটি কেক তৈরি করে রেখেছিলেন। এরপর শোকার্তরা যখন রেস্টুরেন্টে যান তখন ঐ মেয়ের বাবা মেয়ের সঙ্গে কথা না বলে ফ্রিজ থেকে গাঁজার কেকটি বের করে অতিথিদের মাঝে পরিবেশন করেন।

ঐ মেয়ের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। সূত্র : ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com