বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অবশেষে খুলে দেওয়া হলো কৃষ্ণাঙ্গ জ্যাকবের হাতকড়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫২০ বার

মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা কৃষ্ণাঙ্গ যুবকের হাতকড়া অবশেষে খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়। গুলির ঘটনায় ১৭ বছরের এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হওয়ার পরও জ্যাকবকে হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তা নিয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন জ্যাকবের বাবা ও চাচা। অবশেষে  শুক্রবার জ্যাকবের হাতকড়া খুলে দিয়েছে মার্কিন পুলিশ।

কেনোশা পুলিশের দাবি, জ্যাকবের বিরুদ্ধে আগে থেকেই পরোয়ানা রয়েছে। তাই আইন মেনেই হাসপাতালের বিছানায় তাকে হাতকড়া পরানো হয়েছিল।

শুক্রবার আহতের আইনজীবী প্যাট্রিক ক্যাফার্টি জানান, জ্যাকবের হাতকড়া খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া আগের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে, পুলিশের সাতটি গুলিতে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছেন জ্যাকব। তিনি ভবিষ্যতে আর কখনো হাঁটতে পারবেন কিনা, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com