বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সি আর দত্তের লাশ দেশে আনা হচ্ছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি. আর দত্ত) বীর উত্তমের লাশ দেশে আনা হচ্ছে।

জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি’র সমন্বয়ক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানিয়ে বলা হয়, সি আর দত্তের লাশ আমেরিকার ফ্লোরিডা থেকে দেশে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামী সোমবার বা মঙ্গলবার এমিরেটস্ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তার লাশ দেশে আনা হবে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘সি আর দত্তের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইন্সযোগে এবং কানাডা প্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস্ এয়ারলাইন্সযোগে আগামী ৩১ আগস্ট সোমবার যথাক্রমে রাত ২টা ও সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছবেন। জেনারেল দত্তের লাশ পরিবারের সাথে আনার চেষ্টা চলছে। তবে তা সম্ভব না হলে এমিরেটস্ এয়ারলাইন্স-এ এর পরদিন ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।’

এদিকে, বীর মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপনার্থে সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও সাংবাদিক শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এক জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় গত ২০ আগষ্ট বাথরুমে পড়ে যান, এতে তার পা ভেঙ্গে যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।

এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ডের (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত বীর উত্তম।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com