রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাঁচ মাস পর দেশে ফিরছেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩১৮ বার

আইসিসির আচমকা এক নিষেধাজ্ঞায় লণ্ডভণ্ড হয়ে গেছে সব। এক ঝটকায় ছিটকে গেছেন মাঠের বাইরে। জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব তিন তিনবার পেয়েও তা গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা পার করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শাস্তির মেয়াদ শেষের দিকে। দীর্ঘ পাঁচ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগামী সোমবার তার ঢাকায় পা দেয়ার কথা রয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর এক বছরের নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এর মাস দুয়েক পর গোটা বিশ্বে মাথা চাড়া দিয়ে ওঠে মরণঘাতী করোনাভাইরাস। চলতি বছরের মার্চে মার্কিন মুল্লুকে পাড়ি জমান সাকিব। সেখানে ছিলেন সন্তান সম্ভবা তার স্ত্রী শিশির। পরিবারকে সময় দিয়েছেন ভালোমতো। পাশাপাশি ফিটনেস ধরে রাখার চেষ্টাও করেছেন ইনডোরে ব্যায়াম করে। ইতোমধ্যে তাদের ঘর আলো করে দ্বিতীয় মেয়ে সন্তান এসেছে। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাকিব এবার মাতৃভূমি ফেরার পথে।

আর মাস দুয়েক পর নিষেধাজ্ঞা কেটে যাবে সাকিবের। চেনা ভুবনে ফিরবেন দেশ সেরা এই ক্রিকেটার। আগামী ৩১ আগস্ট দেশে ফিরেই করোনা পরীক্ষা করাবেন সাকিব। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সোজা চলে যাবেন তার শৈশবের সবচেয়ে প্রিয় জায়গা বিকেএসপিতে। সেখানেই অনুশীলন চালিয়ে যাবেন। আগামী ৫-৬ সেপ্টেম্বর থেকে অনুশীলন করতে পারেন তিনি।

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। তখনো নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তিনি খেলতে পারেন বলে আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com