শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ বার

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান আসামিদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

সাহেদের ৪৩টি এবং মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। তার আগের দিন ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করে র‌্যাব।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com