শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মৌমাছির বিষে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯০ বার

মৌমাছির বিষ থেকে চিকিৎসা অনেক প্রচলিত পদ্ধতি। তবে সম্প্রতি গবেষণায় দেখা গেছে, এই বিষয়ে স্তন ক্যান্সারে আগ্রাসী কোষকে ধ্বংস করতে সক্ষম। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এর প্রমাণও পেয়েছেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

জানা গেছে, পরীক্ষাগারে এই বিষ এবং এতে থাকা মেলিটিন নামের উপাদান ব্যবহার করে ট্রিপল নেগেটিভ ও এইচইআর-২ নামে দুই ধরনের স্তন ক্যান্সারের কোষ ধ্বংস করতে সমর্থ হয়েছেন তারা। এই আবিষ্কারকে উৎসাহব্যঞ্জক মনে করা হলেও এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন ওই বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিবছর বিশ্বে ২১ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষাগারে ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হাজার হাজার উপাদানের সন্ধান পাওয়া গেলেও বাস্তবে মানুষের চিকিৎসায় ব্যবহারের ক্ষেত্রে সেগুলোর খুব কম সংখ্যকই কার্যকর প্রমাণিত হয়েছে।

এর আগে অন্য ধরনের ক্যান্সার কোষ ধ্বংসে মৌমাছির বিষের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এবারের গবেষণায় স্তন ক্যান্সার নিরাময়ে এটি কার্যকর বলে প্রমাণ হয়েছে। নতুন গবেষণাটিতে তিনশরও বেশি মৌমাছি থেকে সংগৃহীত বিষ পরীক্ষা করা হয়েছে।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া পিএইচডি গবেষক সিয়ারা ডাফি জানান, মৌমাছির বিষ ক্যানসার কোষের বিরুদ্ধে মারাত্মক শক্তিশালী বলে প্রমাণ মিলেছে। বিষের একটি উপাদান এক ঘণ্টার মধ্যে ক্যানসার কোষ মারতে পারে, সেক্ষেত্রে অন্য কোষের ক্ষতি হয় সর্বনিম্ন পরিমাণ। তবে মাত্রা বাড়ালে বিষক্রিয়া বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com