রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

পাঁচ অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ বার

লেখক জামাল খাশোগি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির শাস্তি কমিয়ে দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গতকাল ওই আদালত আসামিদের বরং ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও তিন আসামিকে সাত থেকে ১০ বছরের মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আসামিদের কারোর নাম-পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরার।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে রিয়াদের পাঠানো ঘাতক দলের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত লেখক জামাল খাশোগি। তিনি ওয়াশিংটন পোস্টে নিয়মিত মতামতধর্মী প্রবন্ধ লিখতেন। তার কলামে রাজশাসনের দুর্বলতা নিয়ে সমালোচনামূলক ভাষ্য উঠে আসত।

খাশোগির ছেলেরা গত মে মাসে খুনিদের ‘ক্ষমা’ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার এ ঘটনা ঘটল।

ক্ষমার ওই ঘটনাকে জাতিসংঘের এক বিশেষজ্ঞ ‘বিচারের ব্যঙ্গ’ বলে অভিহিত করেছিলেন।

ইস্তানবুলের কনস্যুলেটে নিখোঁজ হওয়ার কদিন পর তুর্কি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে যে, খাশোগিকে কনস্যুলেটের ভেতর গুপ্তঘাতকের দল হত্যা করে টুকরো টুকরো করে ফেলে। তার মরদেহ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com