শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৪ বার

সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মুকিত চৌধুরী (মারুফ চৌধুরী)-এর মেঝো ভাই মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিউইয়র্কের ফ্লোরাল পার্কস্থ বড় কন্যা জাসিয়া চৌধুরী বিনি’র বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, ৩ ভাই সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন।
জানা গেছে, আজিজ চৌধুরী মুসনুদ ১৯৫২ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ-এর সাবেক সভাপতি, আরপিননগর তালুকদার বাড়ী নিবাসী প্রয়াত আব্দুল আহাদ চৌধুরী তারা মিয়ার দ্বিতীয় পুত্র। ছিলেন একাত্তুরের সক্রিয় মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করছিলেন। কিন্তু শারীরিক অসুস্থ্যতার জন্য সম্প্রতি তিনি বড় কন্যার বাসায় ছিলেন। তার মরদেহ নিউইয়কেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকালে প্রবাসী সুনামগঞ্জবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি’র পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক অসিত ডি চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com