শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনা রোগী বহন, দুবাইয়ে ভারতীয় বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৩ বার

করোনাভাইরাসে আক্রান্ত যাত্রীকে বহন করায় ভারতীয় বেসরকারি বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে বরখাস্ত করেছে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি। আজ শুক্রবার থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এই বরখাস্ত।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ভারতের জয়পুর থেকে IX1135 ফ্লাইটে এক করোনা পজিটিভ যাত্রীকে নিয়ে দুবাই যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। জয়পুরের একটি করোনা টেস্ট সেন্টারে ওই যাত্রীর রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও কেন তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর আগামী দুই সপ্তাহ দুবাইয়ে সব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথরিটি ৷

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে দ্বিতীয়বার কোনো করোনা পজিটিভ যাত্রীকে ভারত থেকে দুবাই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারে বিরুদ্ধে। দ্বিতীয়বারের মতো নিয়ম ভাঙার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে দুবাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com