বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা করলেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোটের বিচারপতি পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার হোয়াইট হাউসের রোড গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এর ফলে দেশটির প্রয়াত বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বেডার জিন্সবার্গের স্থালাভিষিক্ত হতে চলেছেন বেরেট।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আজ দেশের অন্যতম উজ্জ্বল এবং প্রতিভাশালী আইন বিশারদকে সুপ্রিম কোর্টে মনোনীত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্বের, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং (মার্কিন) সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্য থাকা একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট।’

আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিচারপতি পদে নাম ঘোষণার সময় স্বামী ও সাত সন্তানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ বছর বয়সী অ্যামি কোনি বেরেট। এর আগে, ২০১৭ সালে তাকে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবারের অনুষ্ঠানে বেরেটের নাম ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টে তার নিয়োগ বিষয়ে সিনেটের শুনানিতে অবিচল থাকায় রিপাবলিকান সিনেটরদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

সিনেটের রিপাবলিকান নেতৃত্ব আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিয়েছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, নির্বাচনের পর বিজয়ীদেরই বিচারপতি নিয়োগ দেওয়া উচিত।

বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে অ্যামি কোনি বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সিনেট জুডিশিয়ারি কমিটিতে বেরেটের নিয়োগ সংক্রান্ত শুনানি শুরু হতে পারে আগামী ১২ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com