সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

শিশুকে বাঁচাতে মৃত্যু ঝুঁকি উপেক্ষা যুবকের!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

প্রায় মৃত্যুর দুয়ারে এগিয়ে যাচ্ছিল এক শিশু। কিন্তু তার ভাগ্য ভালো, দেখে ফেলেন এক মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণিক নিজের মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে মোটরসাইকেল ফেলে শিশুটিকে বাঁচাতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি ‘মোমেন্টো ভাইরাল’ নামের এক টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ঢালু সড়ক দিয়ে ওয়াকারসহ (শিশুদের বহনকারী এক ধরনের হাতল গাড়ি) এক শিশু দ্রুত গড়িয়ে যাচ্ছিল। সড়কের এক পাশের একটি উঁচু অংশে ধাক্কা খেয়েও থামেনি ওয়াকারটি। এই ঢালু সড়কের সঙ্গে আড়াআড়িভাবে আরেকটি চওড়া সড়ক চলে গিয়েছে।

ওই সড়কেই যাচ্ছিলেন এক মোটরবাইক আরোহী। তাৎক্ষণিক শিশুর বড় বিপদ দেখেই নিজের মোটরবাইক ফেলে শিশুর পেছনে দৌঁড় দেন। এক পর্যায়ে সড়কের নিচে আরও ঢালু জায়গায় ঝাঁপ দিয়ে ওয়াকারটি ধরে ফেলেন। এরপর শিশুটিকে কোলে নেন সাহসী এ যুবক।

ভিডিওতে আরও দেখা যায়, শিশুটির পেছনে এক নারী ছুটে আসছিলেন। তিনি হয়তো তার মা। হাত ফসকে ওয়াকারটি হয়তো চলে এসেছে। তার দৌড় দেখে মনে হচ্ছিল তিনি ওয়াকারটির গতির সঙ্গে নিজের গতি মেলাতে পারছিলেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com