সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বৈরুতে ফের বিস্ফোরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬৮ বার

লেবাননের রাজধানী বৈরুতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি ভবনের ভেতরে জ্বালানি ট্যাংকে ঘটা এ বিস্ফোরণে চারজনের মৃত্যুর হয়েছে।

ব্রিটিশি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনলাইনের খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাতে বৈরুত শহরের তারিক আল-জাদিদাদে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল লেবানিজ রেড ক্রস। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে ভ্রাম্যমাণ মই দিয়ে দমকল বাহিনীর কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২শ’ মানুষ নিহত এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হন। গত মাসেও শহরটিতে একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com