শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৪ দিনের রিমান্ডে সাহেদ করিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় মো. সাহের করিম ওরেফে সাহেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান এ আদেশ দেন।

জানা যায়, অর্থ আত্মসাতের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদি জানান, তিনি আদালতের কাছে এমন দৃষ্টান্তমূলক বিচার চান যাতে কেউ এভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করে আর কখনো কারো সাথে প্রতারণা করতে না পারে।

তিনি আরো বলেন, খেয়ার রাখতে হবে, মিথ্যা পরিচয়ে প্রশাসনের কর্মকর্তারা যেন কোনো প্রতারকদের হাতের পুতুলে পরিণত না হয় তাহলে হয়তো দেশে আর কোনো সাহেদের জন্ম হবে না।

মামলার বাদি সাইফুদ্দিন আরো বলেন, আমার যা গেছে গেছে কিন্তু আমি চাই যে, করোনাকালে মানুষের জীবন মৃত্যু নিয়ে এই প্রতারক সাহেদ যে ভয়ঙ্কর খেলায় মেতেছিল তার যেন সুষ্ঠু বিচার হয়।

এর আগে মেগা মোটরস্ নামের চট্টগ্রামের এক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের মামলায় হাজিরার জন্য রোববার দুপুর ১টায় চট্টগ্রাম আদালতে তোলা হয় সাহেদ করিমকে।
শনিবার বিকাল ৩টায় সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস্ থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরসের আমদানি করা থ্রি-হুইলার ঢাকা সিটিতে চলাচলের রুট পারমিটসহ চলাচলের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে দেয়ার বিষয়ে আশ্বস্ত করে মো. সাহেদ করিম ওরফে সাহেদ।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে টেস্টের নাম করে রোগীদের কাছ থেকে টাকা নেয়াসহ টাকার বিনিময়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এবং তার হাসপাতাল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com