বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

হাজতের রড বাঁকিয়ে পালালেন আসামি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২১৫ বার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা গতকাল সোমবার বিকেলে শুভ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসে। সন্ধ্যায় ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকা করে তিনি পালিয়ে যান। এ ঘটনায় সেখানকার কর্তব্যরত কর্মকর্তা ও এক সেপাইকে প্রত্যাহার করা হয়েছে।

নগরের খড়বোনা এলাকার বাসিন্দা ও মাদক ব্যবসায়ী শুভকে পরে ফের আটকের জন্য ডিবিসহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ অভিযান শুরু করে। এদিকে সন্ধ্যায় এ ঘটনার পর নগরের লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে আসেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের তিনি তিরস্কার করেন।

এসব ঘটনা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আবু আহম্মেদ আল মামুন। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। বরং আরএমপির মুখপাত্রের কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমানও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

যোগযোগ করা হলে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আসামি হাজতখানার রড বাঁকা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com