সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাতনি বলে ডেকে নিয়ে দুই বোনকে ধর্ষণ, আটক ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৪৮ বার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে নাতনি বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম- আবু বকর (৪৮)।

ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাংগীরের বাড়ির ভাড়াটে। আটক আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই দুই বোনকে রাস্তা থেকে ফুসলিয়ে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে দুই বোনকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা আবু বকরকে গণ ধোলাই দেয়।

বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙ্গে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com