সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আজারবাইজানের পাল্টা হামলায় আর্মেনিয়ার ১৭ সৈন্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগোর্নো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের সামরিক বাহিনী হামলা পাল্টা-হামলা অব্যাহত রেখেছে। এতে উভয়পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন।

নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সাথে সংঘর্ষে তাদের আরো ১৭ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশির সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ সৈন্য প্রাণ হারালেন।

অন্য দিকে, আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। ১৯৯০ দশকে দেশ দু’টির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন ১০ লাখের বেশি।

১৯৯৪ সালে দুই দেশ অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছালেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে এই অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে তা একেবারেই ভয়াবহ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দু’দিন পার না হতেই আবারো সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী।

তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

রয়টার্স ও ইন্টারফ্যাক্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com