সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩০৮ বার

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সাতজনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

সফ্যাক্স আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

সবশেষ উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে তিনজন শিশু; এর মধ্যে একজনের বয়স ছয় মাসেরও কম। নারী রয়েছেন- সাতজন, তাদের বয়স ২০ থেকে ৩০ এর ঘরে। এ ছাড়া রয়েছেন তিউনিসিয়ার দুজন পুরুষ।

তুর্কি বলেছেন, “অধিকাংশ যাত্রীই একে-অপরের পরিচিত ছিল। এর মধ্যে কয়েকজন তিউনিসিয়ায় কয়েক মাস ধরে কাজ করছিলেন।”

এদিকে, তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা শনিবার রাত ও রোববার সকালের মধ্যে অভিযান চালিয়ে ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়া থেকে ৩২টি দলকে ঠেকিয়েছে। এসব ঘটনায় জড়িত ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com