শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ঘরে বসেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৭৭ বার

মহামারি করোনাভাইরাসে স্কুল বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি। আজ রোববার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা যেকোনো শিশুর জন্য কষ্টকর। হয়তো এসব অবস্থা থাকবে না। আমি তাদের বলব, ঘরে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। ঘরে বসে পড়াশোনা করা, যে যা করতে পারে সেটাও তাদের করতে হবে। যেন যখন স্কুল খুলে তখন তারা আবার সবকিছুই করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে।’

‘আমি অভিভাবকদের বলব, যার যার নিজের ছেলেমেয়ের অন্যান্য এক্সারসাইজ ও খেলার ব্যবস্থা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন সুরক্ষা মেনে চলেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

লাইভে কেন মাস্ক পরেননি সে ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি হয়তো মাস্ক পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নেই। যারা আছে তারা অনেক দূরে। আবার বেশি লোক থাকলে আমিও সেখানে মাস্ক পরি। সবাইকে বলব, যেখানে মানুষ বেশি সেখানে মাস্ক পরে থাকতে হবে। শরীরের প্রতি যত্ন নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com