সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪ কোটির কাছাকাছি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার

করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা বিশ্বব্যাপী চার কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯১৫ জন।

তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন এবং ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন দুই কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯২১ ব্যক্তি।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়িয়ে গেলে এবং দুই লাখ ১৯ হাজার ৬৭২ জন মৃত্যুবরণ করেছেন।

ভারতে মোট আক্রান্ত প্রায় ৭৫ লাখ এবং মারা গেছেন এক লাখ ১৪ হাজার ৩১ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com