শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ১৬ তলায় রশিতে ঝুলছেন তরুণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার জন্য দেশটির শিকাগোতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ১৬তলা থেকে রশিতে ঝুলছেন ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চান। তাকে এ সুযোগ করে না দেওয়া হলে রশি কেটে ফেলবেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, গতকাল রোববার বিকেলে ইলিনয় রাজ্যের শিকোগোর মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের ১৬তলায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যায়।

রশিতে ঝুলতে থাকা ওই তরুণ ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো, আমি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের একজন সদস্য। নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। আমি মারা যেতে চাই না। যদি কেউ রশিতে টান দেয়, তাহলে আমি লাফ দিয়ে আত্মহত্যা করব।’ ওই তরুণের কথায় পূর্ব ইউরোপের ছাপ রয়েছে।

শিকাগো পুলিশ বিভাগের (সিপিডি) পক্ষ থেকে বলা হয়েছে, তারাসহ শিকাগো অগ্নি বিভাগ (সিএফডি), সোয়াতসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তিনি আত্মহত্যা না করেন। আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com