সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ক্যামেরনে স্কুলে হামলা, নিহত ৬ শিশু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৪২ বার

আফ্রিকার দেশ ক্যামেরনে একটি স্কুলে প্রবেশ করে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি করছে। এতে কমপক্ষে ৬ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮ জন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার অস্ত্রধারীরা বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে ওই স্কুলে উপস্থিত হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুম্ভ শহরে তখন দিনের প্রায় মধ্যভাগ। এ সময় সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এতে কিছু ছেলেমেয়ে স্কুলটির দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার হওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com