শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

তৈয়বুর রহমান টনি আর নেই! যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৯৬ বার

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ২৫ অক্টোবর ঢাকায় তার নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ খবর জানিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা অনন্যার স্বত্বাধিকারী ও তৈয়বুর রহমান টনির বন্ধু মনিরুল হক। তৈয়বুর রহমান টনির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদ। এক বিবৃতিতে তিনি তৈয়বুর রহমান টনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছে খবর ডট কম অ্যাসোসিয়েট সম্পাদক মশিউর রহমান। উল্লেখ্য তৈয়বুর রহমান টনি খবর ডট কম এর নিউ ইয়র্ক প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com