শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রায়হান হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার উদ্যোগ সমাবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা আয়োজিত এম.সি কলেজের ছাত্রাবাসে সংগঠিত ধর্ষন এবং রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন আহমেদ, মাহবুবুর রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহনেয়াজ কোরেশি, সহ সভাপতি মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এবং নিহত রায়হানের মামা ইব্রাহিম খলিল জাহেদ, প্রচার সম্পাদক রাজিব খান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ড যুক্তরাষ্ট্রের সভাপতি মুকিত চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর করিম সহ অনেকে।

মানববন্ধনে নিউ ইয়র্কের সাধারণ বাঙালিরাও স্বতঃর্স্ফূর্ত অংশগ্রহন করে একাত্ততা প্রকাশ করেন এবং তারা দ্রুত এমসি কলেজ এবং রায়হান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার দাবি করেন।

তাছাড়া তারা রায়হান হত্যাকাণ্ডের মূল হোতা বহিষ্কারকৃত পুলিশ সদস্য আকবরের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com