সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার কোটি ৩৪ লাখ ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, মঙ্গবার সকাল পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৫৯ হাজার ৭৮০ জন। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৪ হাজার ৩৭৯ ব্যক্তি।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮৭ লাখ চার হাজার ৫২৪ জন এবং দুই লাখ ২৫ হাজার ৭৩৫ জন মৃত্যুবরণ করেছেন।

দেশটির বিশেষজ্ঞরা আসছে শীতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার হুশিয়ারি দিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিক পূর্বাভাসে, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে তিন লাখ ৪৬ হাজার জনের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে।

এদিকে, ২০২১ সালের মাঝামাঝির আগে কোনো ভ্যাকসিন সহজলভ্য হওয়ার সম্ভাবনা নেই।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। তবে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে নেমে আসছে।

রাশিয়াতে নতুন করে রেকর্ড ১৭,৩৪৭ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। সোমবার নতুন করে আক্রান্তদের নিয়ে মোট সংখ্যা দঁড়িয়েছে ১৫ লাখ ৩১ হাজার ২২৪ জনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com