রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে বিচারপতি হিসেবে শপথ নিলেন এমি কনি ব্যারেট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অনুমোদন পেয়েছেন এমি কনি ব্যারেট। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বেই তাকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য একটি জয়। ৫২-৪৮ ভোটে নতুন এই বিচারকের মনোনয়ন নিশ্চিত করেছেন রিপাবলিকান দলের সিনেটররা। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ডেমোক্রেট সিনেটররা অনুমোদনে বাঁধা দিতে সম্মিলিতভাবে বিরোধিতা করে। তবে শেষ পর্যন্ত তাতে অনুমোদন আটকানো যায়নি। গত সোমবার ওই ভোট আয়োজিত হয়। এতে রিপাবলিকান দলের সিনেটর সুসান কলিন্স কনি ব্যারেটের বিরুদ্ধে ভোট দেন।

তিনিই একমাত্র রিপাবলিকান সিনেটর যিনি বিপক্ষে ভোট দিয়েছেন। সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দাঁড়িয়ে শপথ নেন কনি ব্যারেট। হোয়াইট হাউসের এক্সিকিউটিভ ম্যানশনের দক্ষিণের লনে ব্যারেটের শপথ অনুষ্ঠানটি হয়। এ নিয়ে একটি ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন ট্রাম্প।

রক্ষণশীল বিচারপ্তি ক্লেরেন্স থমাস নতুন অনুমোদন পাওয়া ব্যারেটকে শপথ পাঠ করান। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তৃতীয় বারের মতো বিচারপতি নিয়োগ হলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। ২০১৭ সালে বিচারপতি নিল গোরশেচ ও ২০১৮ সালে বিচারপতি ব্রেট ক্যাভেনহকে নিয়োগ দেয়া হয়। ব্যারেটের নিয়োগের পর বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচাপতির সংখ্যা ৬ জন। অপরদিকে উদারপন্থিদের সংখ্যা ৩ জন। আনুপাতিকভাবে এগিয়ে যাওয়ায় এখন আদালতে রক্ষণশীলদের ক্ষমতা আরো পাকাপোক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ থেকে ভবিষ্যতে কিছুটা সুবিধা পাবে রিপাবলিকানরা।

উল্লেখ্য, এর আগে গত মাসের ১৮ তারিখ প্রাণ হারান সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। ফলে নতুন বিচারপতি নিয়োগ কার্যক্রম চালু হয়। সেই স্থানই পূরণ করেছেন ব্যারেট। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের ফেডারেল আপিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com