বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ববি’র ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৯৩ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর পুনরায় নির্ধারণ করা হয়েছে। খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর ও ক ইউনিটের পরীক্ষা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয় এবং সেখানে ভর্তি পরীক্ষার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দীন গোলাপ।

এর আগে আর্থিক ক্ষমতা না থাকায় গত ১৩ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মুহাসিন উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ১৮ ও ১৯ অক্টোবর তারিখের পূর্বনির্ধারিত সময়সূচি ও ভর্তি পরীক্ষা স্থগিত করা হয় এবং ভর্তি নতুন তারিখের জন্য দায়িত্বপ্রাপ্ত ভিসি থাকার কথা জানানো হয়।

বুধবার ববিতে যোগদান করেই নতুন ভিসি ড. ছাদেকুল আরেফিন ভর্তি পরীক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা বলেন।

উল্লেখ্য, এবছর ববিতে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে ছয়টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগের ১ হাজার ৪৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৯ হাজার ৯৫৬টি, যেখানে আসন প্রতি লড়বেন ৩৫ জন পরীক্ষার্থী। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com