বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ২৩৫ বার

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ অবসানে আজারবাইজানের যুদ্ধবিরতি স্বাক্ষরের জেরে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসিকানিয়ান। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে মন্ত্রীর পদত্যাগের কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওই চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে আর্মেনিয়ার সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের ওপর সরে যাওয়ার চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ। কিন্তু সেখানে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়াকে কারাবাখের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলা হয়েছে।

ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’রও বেশি সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর ওই চুক্তি স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তীব্র চাপের মুখে পাশিয়ান কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছেন।

নিকোল পাশিয়ান দাবি করেছেন, আজেরি সামরিক বাহিনী আরও অগ্রসর হওয়ায় আরও ক্ষতি এড়াতে এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদে থাকার ঘোষণা দিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার সাবেক কর্মকর্তাদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com