শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পৃথিবীর সব করোনাভাইরাস ধরে যাবে একটা শট গ্লাসেই!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩২০ বার

পরিসংখ্যান ধরে এগোলে দেখা যাবে যে এর মধ্যেই সারা বিশ্বের নিরিখে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৪ মিলিয়ন মানুষ! এদের মধ্যে দুর্ভাগ্যবশত মৃত্যুর হার ১.৩২ মিলিয়ন! এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে! এতটাই সুবিশাল যদি এই ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা হয়ে থাকে, তা হলে পৃথিবীর বাতাসে মোট কী পরিমাণ কোভিড-১৯ ভাইরাস ঘুরে বেড়াচ্ছে? যদি এক জায়গায় জড়ো করা যেত, তা হলে তারা কতটা জায়গা নিয়ে থাকত?

প্রশ্নের উত্তর আপাতত আমাদের জুগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার গণিতবিদ ম্যাট পার্কার। তিনি তার পডকাস্ট শো, যার নাম আ প্রবলেম স্কোয়ার্ড, সেখানে সম্প্রতি এই পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সূত্র ধরে ডেইলি মেইল-এ প্রকাশিত খবর দাবি করছে যে সারা বিশ্বে দৌরাত্ম্য ছড়ানো যাবতীয় কোভিড-১৯ ভাইরাস এঁটে যাবে স্রেফ একটা শট গ্লাসে! ওষুধ বা একেবারে সরাসরি মদ খাওয়ার জন্য যেমন গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, ঠিক ততটাই ছোট!

জানা গেছে যে এই গাণিতিক রহস্যভেদের লক্ষ্যে ম্যাট সবার প্রথমে অনুমানের ভিত্তিতে সংগ্রহ করেছিলেন বিশ্বে মোট কত মানুষ এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছেন সেই তথ্য! তাঁ অনুমানমাফিক কোনো ব্যক্তি ১৪ দিন ধরে সংক্রামিত দশায় থাকতে পারেন এবং সেই হিসেব মতো দিন পিছু ৩০০ হাজার করে মানুষ সংক্রামিত হচ্ছেন এই ভাইরাসে। এর পর দ্য ল্যানসেট পত্রিকায় পরিবেশিত তথ্যের নিরিখে অঙ্ক কষে তিনি দেখেন যে আপাতত মানুষের শরীরে ৩.৩ বিলিয়ন কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব রয়েছে! ভাবলেই সারা শরীরে একটা শিহরণ বয়ে যায়, তাই না?

অতএব, সতর্ক থাকাই ভালো! এটা তো আর শুধুই নিজের নিরাপত্তার ব্যাপার নয়, পাশাপাশি যে বিপদে পড়তে পারেন প্রিয়জনেরাও!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com