বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নাইজেরিয়ায় ৪৩ কৃষকের শিরচ্ছেদ করলো সন্দেহভাজন ইসলামপন্থী সন্ত্রাসীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

নাইজেরিয়ায় ধানক্ষেতে কাজ করার সময় অন্তত ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামপন্থী সন্ত্রাসীরা। এখনো আরো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে দেশটির পুলিশ। স্থানীয়রা বলছেন, হামলায় ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, নিহতদের ৩০ জনকে হত্যা করা হয়েছে শিরñেদ করে। শনিবার সকালে ওই হামলা করা হয়। এখনো কোনো সংগঠন এই ঘটনায় দায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলে বোকো হারাম ও ইসলামিক স্টেটের জিহাদিরা ব্যাপক হারে সক্রিয় এবং প্রায়ই তারা এ ধরণের হামলা পরিচালনা করে থাকে।

রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থী সন্ত্রাসীদের হাতে অঞ্চলটিতে গত এক দশকে প্রাণ হারিয়েছে ৩০ হাজারেরও বেশি সাধারণ মানুষ।

শনিবারের ঘটনার নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ঘটনাস্থলে শত শত ক্রন্দনরত মানুষ দেখতে পেয়েছেন সাংবাদিকরা। একাধিক জানাজার নামাজও দেখা গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ১০ নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ওই স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কৃষকদের রক্ষায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com