শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে বাংলাদেশী জাকিরের অকাল মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ বার

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী যুবক জাকির হোসেন রুবেল (২৭) মৃত্যুবরণ করেছেন। স্থানীয় বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। এদিকে জাকির হোসেন রুবেলের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জাকির হোসেন রুবেলের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২ নং কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। এক মর্মান্তিক সাইকেল (ডেলিভারী করা কালীন) দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন । সুখ, সমৃদ্ধি, নিরাপদ আর উন্নত জীবনের আশায় তিন বছর আগে তিনি তার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং নিউইয়র্কেইবসবাস করছিলেন। অপরদিকে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএস ইনক’র পক্ষ থেকে জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com