শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

যুক্তরাষ্ট্রে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ খসরু। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টায় মেরিল্যান্ড মন্টগোমারী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন।

কয়েক বছর আগে মেট্রো ওয়াশিংটন (ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ইফতেখার আহমেদ খসরু। দীর্ঘদিন ধরে মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসকারী এই প্রবাসী আওয়ামী লীগ নেতার দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ শহরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

ইফতেখার আহমেদ খসরুর মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারসহ প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মেট্রো ওয়াশিংটনের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com