বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মেসিকে অপমান রোনাল্ডোর বোনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ বার

লিওনেল আন্দ্রেস মেসিকে এবার বিশ্রীভাবে অপমান সইতে হল। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোনের কাছ থেকে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। বুধবারই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-র ম্যাচে মেসির বার্সেলোনা একপেশেভাবে হেরেছে রোনাল্ডোর জুভেন্টাসের কাছে। ০-৩ গোলে পরাজয়ের পর আরো একবার বার্সার কোচ বদলের আওয়াজ উঠেছে। মেসি স্কোরশিটে নাম লেখাতে না পারলেও পেনাল্টি থেকে জোড়া গোল করে গিয়েছেন সিআরসেভেন।

আর এই ম্যাচের পরেই আলোচনায় উঠে এসেছেন রোনাল্ডোর বোন এলমা আভেইরো। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ব্যাপকভাবে ট্রোল করে বসেন দাদার প্রতিদ্বন্দ্বী মেসিকে। তিনি একটি ভাইরাল ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে মেসি হাঁটু গেড়ে বসে রয়েছেন উল্লাসরত রোনাল্ডোর সামনে। ঈশ্বরের সামনে প্রার্থনা করার ভঙ্গিতে দেখা যাচ্ছে এলএমটেনকে। আর রোনাল্ডো সেই ট্রেডমার্ক হাত প্রসারিত করে সেলিব্রেশন করার ভঙ্গিতে। সেই ছবির ক্যাপশনেই এলমা আবার লিখেছেন, ‘আমার রাজা। সর্বকালের সেরা। আমার জীবনের গর্ব।’

সোশ্যাল মিডিয়ায় এমনিতেই দুই মহারথীর লড়াই নিয়ে বেশ আলোচনা চলছিল। তার মধ্যেই এই পোস্ট নিমেশে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এই ছবি ৪০ হাজার লাইক পেয়েছে। ন্যু ক্যাম্পে বার্সাকে শুধু বিধ্বস্ত করাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতাদের তালিকায় নিজের পারফরম্যান্স আরো উন্নত করলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন সুপারস্টার ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ১৩৪ গোল করে ফেললেন। গ্রুপ জি-তেও মেসি এন্ড কোংকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছে জুভেন্টাস এই জয়ের মাধ্যমে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com