বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্চে আবার ভোট ইসরাইলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৩৬ বার

পার্লামেন্টে বাজেট পেশ করা যায়নি, ইসলাইলে তাই সরকার ভেঙে পড়েছে। আগামী মার্চে আবার নির্বাচন হবে দেশটিতে। তবে দুই বছরের মধ্যে চতুর্থবার ভোট হতে চলেছে ইসরাইলে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। এ সময় নির্বাচনের মূলে রয়েছে বাজেট। দেশটির প্রধানমন্ত্রী সময়ের মধ্যে বাজেট পেশ করতে পারেননি। ফলে নতুন ভোটের সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট।

সব ঠিক থাকলে ২০২১ সালের ২৩ মার্চ ভোট হবে ইসরাইলে। এখন নেতানিয়াহুর নেতৃত্বে যে সরকার রয়েছে ইসরাইলে তার প্রধান শরিক ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। এই দলের সাথে প্রধানমন্ত্রীর দল লিকুডের বরাবরই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। গত বছর এপ্রিলে অনেক বিতর্কের পর এই দু’টি দল একসাথে জোট সরকার গঠন করেছিল। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যানটজ। ইসরাইলের রাজনীতিতে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচক বলেই পরিচিত। তবু তিনি জোটে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে। ঠিক হয়েছিল, ২০২১ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি।

কিন্তু এ বারের বাজেট অধিবেশনে সুর কেটে যায়। গ্যানটজ চেয়েছিলেন ২০২০-২১ সালের বাজেট পেশ করুন নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহু কেবলমাত্র ২০২০ সালের বাজেট পেশ করতে রাজি ছিলেন। তা নিয়েই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত দু’টি দলই পার্লামেন্টে একটি বিল নিয়ে আসে। যা তাদের বাজেট পেশ করার জন্য আরো সময় দেবে। কিন্তু পার্লামেন্ট তা খারিজ করে দেয়। ফলে আবারো নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়।

মার্চ মাসে নির্বাচন হলে তা নেতানিয়াহুর পক্ষে যথেষ্ট চিন্তার। এখনো তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। ফেব্রুয়ারিতে বিচার শুরু হবে। অন্য দিকে, নেতানিয়াহুর সবচেয়ে বড় সহায় ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকবেন না। তার মধ্যে করোনাকালে অর্থনীতি ভেঙে পড়েছে। স্বাস্থ্যের পরিকাঠামোর গলদ সামনে চলে এসেছে। সব মিলিয়ে নেতানিয়াহুর অবস্থা ভালো নয়।

সূত্র : ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com