বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জার্মানিতে প্রথম টিকা নিলেন ১০১ বছরের নারী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার

জার্মানিতে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০১ বছর বয়সী নারী এদিথ কোইজালা। জার্মানির সাক্সোনি-আনহাল্ট অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাসে বসবাসকারী ওই বৃদ্ধাকে গতকাল শনিবার এই টিকা দেওয়া হয়।

প্রবীণ নিবাসের ব্যবস্থাপক টোবিয়াস ক্রুয়েজার বার্তা সংস্থা এএফপিকে বলেন, জার্মানির পূর্বাঞ্চলের সাক্সোনি-আনহাল্ট এলাকার ওই প্রবীণ নিবাসে ৪০ জন বাসিন্দা ও ১০ জন কর্মী রয়েছেন। তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে।

আজ রোববার জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। এর একদিন আগেই তাদের ফাইজার-বায়োএনটেক টিকা দেওয়া হয়।

যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়। পশ্চিমা দেশে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পায়।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুরে টিকা প্রয়োগ শুরু হয়। তবে ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি (এমা) আগামী ২৯ ডিসেম্বর টিকা প্রয়োগের অনুমতি দেয়।

তবে গত ২১ ডিসেম্বর ইউরোপীয় কমিশন ২৭ ডিসেম্বর থেকে টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দেয়। টিকাদান কেন্দ্রের কর্মকর্তা ইমো ক্রেমার এমডিআর টিভি চ্যানেলকে বলেন, ‘আমাদের জন্য এক একটি দিনও মূল্যবান।’

গতকাল কয়েক হাজার টিকা আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তারা টিকাগুলো স্থানীয় টিকা কেন্দ্রে বিতরণ করেছে। প্রবীণ নিবাসের ৮০ বা তার চেয়ে বেশি বয়সের বাসিন্দা ও কর্মীরা প্রথমে টিকা নেবেন।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান দিনটিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহামারি জয় করতে টিকা কার্যকর চাবিকাঠি। জীবন বাঁচাতে এটি আমাদের প্রয়োজন।’

প্রত্যেককে টিকাদান সময়সাপেক্ষ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘যত বেশি মানুষকে সম্ভব আমরা টিকা দিতে চাই। যাতে করে জার্মানি এবং ইউরোপে আর কোনো ভাইরাস না থাকে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com