বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড : দাবানলে পুড়ে ছাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার

এ বছর প্রাকৃতিক দুর্যোগের চড়ামূল্য দিতে হয়েছে বিশ্ববাসীকে। একদিকে কয়েকটি দেশ স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়েছে অন্যদিকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি অঞ্চল। বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে ছয়টি আঘাত হেনেছে এশিয়ায়। চীন ও ভারতে বন্যায় চার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। ভারতে কয়েক মাসের টানা বন্যায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চীনকেও এবার দীর্ঘ বন্যা মোকাবিলা করতে হয়েছে।

জুন থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় দেশটিতে প্রায় তিন হাজার দুইশ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। তবে চীনে প্রাণহানির সংখ্যাক কম ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের কারণে এক হাজার তিনশ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

ইউরোপের দেশগুলোও এ বছর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ঝড় কিয়ারার কবলে পড়ে আয়ারল্যান্ড, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ কাবু হয়। এ ছাড়া বছরের শেষ দিকে শক্তিশালী ঝড় বেলার মুখে পড়ে যুক্তরাজ্য। এ বছর ভয়াবহ দাবানলের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বছর শেষ নাগাদ রাজ্যটিতে ৯ হাজার ছয়শর বেশি দাবানলের ঘটনা ঘটে। সব মিলিয়ে দশ লাখ একর বা রাজ্যটির মোট এলাকার ৪% পুড়ে গেছে। শুধু ক্যালিফোর্নিয়াতেই অন্তত ৩৩ জন মারা গেছে। অন্যদিকে দাবানলে পুড়েছে অস্ট্রেলিয়াও। এই দেশটির দাবানলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। গার্ডিয়ান, বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com