বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শক্তিশালী ভূমিকম্পে ক্রোয়েশিয়ায় নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন অনেক মানুষ। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর আগে সোমবার ওই অঞ্চলটিতে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

নিহতদের মধ্যে পেটরিনজা এলাকার ১২ বছরের এক মেয়েকে ও গ্লিনা এলাকা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাজিনার একটি গির্জার ধ্বংসস্তুপে সপ্তম লাশটির সন্ধান পাওয়া গেছে।

পেটরিনজা মেয়র জানান, শহরের প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে টেনে তোলা হচ্ছে মানুষকে।

মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ক্রোয়েশিয়ান গণমাধ্যম জানিয়েছে, পেট্রিনজার টাউন হলের ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেটরিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এতে ওই শহরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com