বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৫৭ বার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে দীর্ঘদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রমেশ। তিনি জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।

বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন যাবৎ জর্জিয়ায় বসবাস করে আসছিলেন। তিনি জর্জিয়ায় বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহসভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরে জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

আওয়ামী লীগ নেতার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরাম, জর্জিয়ার পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ এ বছরের প্রথম প্রহরে রমেশ সাহার মৃত্যুতে করোনা আতঙ্কিত হয়ে পড়েছে জর্জিয়ার বাংলাদেশি মহল। করোনার প্রথম ঢেউয়ে জর্জিয়ায় বাগেরহাটের এক দম্পতি মাত্র এক দিনের ব্যবধানে করোনায় মারা যান। রমেশ সাহাসহ এ পর্যন্ত তিনজন জর্জিয়া প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। এ ছাড়া জর্জিয়ায় প্রবাসী শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com