সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার ৫ দিনেই হাসপাতাল বানালো চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২২৫ বার

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবার সেখানে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ শুরু হওয়ায় হুবেই প্রদেশে মাত্র পাঁচ দিনে হাসপাতাল তৈরি করে ফেলেছে চীনা প্রশাসন। এক প্রতিবদেন এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে জানানো হয়, এই হাসপাতালে রয়েছে দেড় হাজার শয্যা, ৬ হাজার ৫শ’ ঘর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যেন বেগ পেতে না হয়, সেজন্য আগাম তৈরি রাখা হলো বহু শয্যার হাসপাতাল।

চীনে এমন দ্রুততার সঙ্গে হাসপাতাল তৈরির উদাহরণ আগেও ছিল। ২০২০ সালের শুরুতে দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছিল করোনার সংক্রমণ, তখন মাত্র কয়েক দিনের মধ্যে হাসপাতাল তৈরি করেছিল দেশটি।

এবার বেইজিংয়ের দক্ষিণে হুবেই প্রদেশের ন্যানগংয়ে এই হাসপাতাল তৈরি হয়েছে। এ ছাড়া হুবেই প্রদেশের রাজধানী শিঝিয়াঝুয়াং অঞ্চলে আরেকটি তিন হাজার শয্যার হাসপাতাল তৈরির কাজ চলছে।

গত বছর উহান শহরে প্রথম করোনার চিহ্ন খুঁজে পায় প্রশাসন। পরে ধীরে ধীরে সংক্রমণ কমে গেলেও মুক্ত হয়নি চীন। ন্যানগং প্রদেশে বর্তমানে ৬শ’ ৪৫ জনের চিকিৎসা চলছে।

চীন সরকার অবশ্য নতুন ঢেউয়ের জন্য দায় চাপাচ্ছে বিদেশ থেকে আমদানি হওয়া বিভিন্ন দ্রব্য ও দেশে ফেরা মানুষের ওপর। সরকারি কর্মকর্তারা বলছেন, বিদেশ থেকেই এই রোগের নতুন ঢেউ চীনে এসে প্রবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com