বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

করোনায় প্রাণ হারালেন ডা. মেসের আহমেদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৭৪ বার

কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি ডা. মেসের আহমেদ (ডিডিএস, পিএইচডি) আর নেই। সোমবার (১৮ জানুয়ারী) রাতে নর্থশোর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালেই চকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 
জানা গেছে, বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সন্তান ডা. মেসের আহমেদ ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডিগ্রী নেয়ার পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভাসিটি থেকে পিএইচপি ডিগ্রী নেন। রাশিয়ায় লেখাপড়া শেষ করে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র আগমন করেন। তিনি নিউইয়র্কে বসবাস করতেন এবং জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিটে প্রাকটিস শুরু করেন।
ব্যক্তিগত জীবনে ডা. মেসের আহমেদ সংস্কৃতিমনা ছিলেন। তার গানের সিডিও প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ সহ বিভিন্ন সংগঠনের পৃষ্টপোষকও ছিলেন। তিনি নিউইয়র্কের এস্টোরিয়া ও জ্যাকসন হাইটসে বসবাস করার পর লং আইল্যান্ডে বাড়ী ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com