বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নিউইয়র্কে কমিউনিটি পাওয়ার’ শ্লোগানে যাত্রা শুরু করলো “বাপ”

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৪৫ বার

আমেরিকান রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটিকে সম্পৃক্ত করে কমিউনিটি ক্ষমতায়নের প্রত্যয়ে নিউইয়র্কে নতুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশী আমেরিকান্স ফর পলিটিক্যাল প্রগ্রেস (বাপ)। ‘কমিউনিটি পাওয়ার’ শ্লোগানে মূলধারার রাজনীতিকদের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে কেক কেটে গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাপ-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এর আগে মৌমিতা আহমেদ ও ত তাহিতুল মরিয়ম-এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সমাপ্ত কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী টিফানী কাবান সহ বাপ-এর প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, আরিফ উল্লাহ, শাহানা হানিফ, আবেদা খানম, সানিয়াত চৌধুরী, রায়হান ফারুকী সহ আরো অনেকে। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী-আমেরিকান ভোটারদের অবস্থান এবং আগামী ১০ বছরে বাংলাদেশী-আমেরিকান ভোটার বৃদ্ধি সহ বাংলাদেশী কমিউনিটির সম্ভাবনা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। পরে প্রশ্নত্তোর পর্বে বাপ নেতৃবৃন্দ তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের বক্তারা বলেন, আমাদের বাপ-দাদা-দাদী, ভাই-বোনেরা বাংলাদেশী রাজনীতির চর্চা করলেও আমরা ঐ রাজনীতি করতে চাই না। আমরা আমেরিকান রাজনীতি করতে চাই। তারা বলেন ‘উই ডন্ট কেয়ার বাংলাদেশীজ আওয়ামী লীগ, বিএনপি আর আদার পার্টি’। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও’র প্রতিনিধি ছাড়াও নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রীংগার, সিটি কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, কস্টা, আলেয়া লতিফ সহ ডেমোক্র্যাট পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীদের মধ্যে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবায়দা ও জয় চৌধুরী সহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস বরো থেকে বিপুল সংখ্যক ডেমোক্র্যাট সমর্থক নতুন প্রজন্মের প্রতিনিধি সহ অভিভাবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com