শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

২৩ লাখ প্রবাসী বাংলাদেশির প্রশংসা করলো সৌদি আরব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩২৭ বার

সৌদি আরবে কর্মরত প্রায় ২৩ লাখ প্রবাসী বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল খালিদ বিন কাতার আল-হারবি। গত সোমবার রাজধানী রিয়াদে জননিরাপত্তা বিভাগে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় জেনারেল খালিদ পরিসংখ্যান উল্লেখ করে জানান, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির তুলনায় বাংলাদেশিদের অপরাধের পরিমাণ অনেক কম।

জেনারেল খালিদ আরও বলেন, সৌদি পুলিশ যেকোনো অভিবাসী কর্মীর অধিকার আদায়ের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সর্বদা যেকোনো শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের ব্যক্তিগত মালামাল সঙ্গে নেওয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান। তিনি সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে সৌদি আইন-কানুন মেনে চলাসহ সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধ করেন। বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মাদক ও মানবপাচার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে অনুরোধ করেন।

এসময় জরুরি নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় করার লক্ষ্যে সৌদি পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ দূতাবাসে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়। রিয়াদ পুলিশ প্রধান, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কম্যান্ডার, জননিরাপত্তা বিভাগের আন্তর্জাতিক সহযোগিতা প্রধানসহ সৌদি ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দূতাবাসের মিশন উপ-প্রধান এসএম আনিসুল হক ও কাউন্সেলর মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com