শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রিপোলীতে বিমান হামলায় ৫ বাংলাদেশীসহ নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪১০ বার

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জনই বাংলাদেশী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশী ও দুই জন লিবীয় রয়েছেন। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার।

সূত্র : মার্কিন বার্তা সংস্থা এপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com