বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে মানুষ, যা বলছেন বিজ্ঞানীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৩০ বার

করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে যে দেশগুলো এগিয়ে তাদের সামনের সারিতে রয়েছে ইসরায়েল। মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশকেই ইতোমধ্যে অন্তত এক ডোজ করে টিকা দিয়েছে দেশটি।

তাই করোনার বিরুদ্ধে টিকা কতটা কার্যকর সে উপাত্ত পেতে বিজ্ঞানীরা এখন ইসরায়েলের ফলাফলের ওপর নজর রাখছেন। কিন্তু প্রাপ্ত উপাত্ত বিস্মিত করছে বিজ্ঞানীদের। কারণ, দেখা যায়- টিকা নেওয়ার পরও হাজারো মানুষ করোনাক্রান্ত হয়েছেন।

ইসরায়েলের কোভিড মোকাবিলার কর্মসূচির সমন্বয়কারী অধ্যাপক ন্যাশম্যান এ্যাশ বলেছেন, ফাইজারের টিকার একটি মাত্র ডোজ হয়তো ততটা কার্যকর নয়, যতটা আগে ভাবা হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হওয়া লোকের সংখ্যা এখনো কমে আসতে দেখছি না।’ তার এ কথার পর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইমিউনোলজিস্ট এর অধ্যাপক ড্যানি অল্টম্যান বলেন, টিকা দেওয়ার পর সাথে সাথে নয়, ইমিউনিটি তৈরি হতে দু-তিন সপ্তাহ লাগে।

তার মতে, টিকা দেওয়ার পর মানবদেহ করোনার জেনেটিক উপাদানগুলো চিনে নিতে এবং এ্যান্টিবডি ও টি-সেল তৈরি করতে বেশ খানিকটা সময় নেয়। তার পরই এগুলো ভাইরাসের দেহকোষে অনুপ্রবেশ ঠেকাতে বা আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলতে শুরু করে।

বিজ্ঞানীদের একাংশ বলছেন, ইসরায়েলে টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হয়েছেন, তারা হয়তো টিকার প্রথম ডোজ নিয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে, টিকা কার্যকরী হয়নি। তবে হাজারো লোকের ওপর ফাইজারের টিকার যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল, তাতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।

সেই জরিপেও দেখা গিয়েছিল, টিকা নেওয়া এবং না-নেওয়া অংশগ্রহণকারীদের মধ্যে সংক্রমণের হারে ব্যবধান সৃষ্টি হতে ২ সপ্তাহ লেগেছিল। সেই সাথে প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১০০ দিন পর্যন্ত সেই ব্যবধান বাড়ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com